চেয়ারম্যানের বক্তৃতা

সভাপতি

শিক্ষাই জাতির মেরুদণ্ড এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় মুক্তাগাছা মহাবিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে, আয়মন নদীর কোলঘেঁষা নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে শিক্ষার এক নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই মহাবিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয়-এটি মুক্তাগাছার প্রাণকেন্দ্র, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এক দীপ্ত বাতিঘর। এ প্রতিষ্ঠানে রয়েছে একটি সুসজ্জিত গ্রন্থাগার, বিশাল খেলার মাঠ, মননশীল স্কাউট কার্যক্রম, ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ পরিপাটি ও অনুপ্রেরণাদায়ী শিক্ষার পরিবেশ। প্রতিষ্ঠানটি প্রতি বছর ভালো ফলাফলের মাধ্যমে গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখছে, যার পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর নিরলস পরিশ্রম। প্রিয় নবাগত শিক্ষার্থীরা, তোমাদের স্বপ্ন পূরণ ও আলোকিত ভবিষ্যৎ গড়ার পথচলায় মুক্তাগাছা মহাবিদ্যালয় হতে পারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজেকে গড়ে তুলো একজন দক্ষ, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।